করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে তাঁর বাসভবনে মেডিক্যাল টিম যাবে আজ বৃহস্পতিবার বিকেলে। মেডিক্যাল টিমের লিডার হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী।
বিএনপি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আজ ১৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে মেডিক্যাল টিম যাওয়ার কথা রয়েছে।
মেডিক্যাল টিমের লিডার অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী। এ ছাড়া টিমের সদস্য হিসেবে অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, ডাক্তার মো. শাকুর খান ও ডাক্তার মোহাম্মদ আল মামুন রয়েছেন।
এ ছাড়া বিএনপি সূত্র জানিয়েছে, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নবম নিখোঁজ দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051