বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতিশীল বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে খুলনা জেলা ও মহানগর বিএনপির আংশিক নতুন কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।
রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই। তার গুরুতর অবস্থা। শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার অবস্থা অবনতিশীল। তার একমাত্র চিকিৎসা উন্নত দেশে।
জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, তাকে চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ যেতে দিতে হবে।
খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করে সরকার নির্দয় নিষ্ঠুর শাসকের পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় তথ্য-বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051