বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নেত্রকোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর জেলা বিএনপি,উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে জেলা শহরের বলাইনগুয়া জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া শেষে সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ঘোষিত টানা ১৫ দিনের কর্মসূচি পালনে দলীয় নেতাকর্মীদের আহবান জানান,জেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আনোয়ারুল হক।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস,যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান,জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেলসহ নেতাকর্মীরা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051