
নেত্রকোনা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্টিত হয়েছে।
নেত্রকোনা জেলা সদরের চল্লিশা বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জেলা যুবদলের নেতা আনোয়ার হোসাইন বাদশার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনায় এ কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়ায় অংশ নিয়ে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক। জেলা যুবদল নেতা আনোয়ার হোসেন বাদশা,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম,চল্লিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ,চল্লিশ ইউনিয়নের যুবদল সভাপতি রুবেল মিয়াসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মী এবং মসজিদের মুসল্লীসহ এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051