নেত্রকোনা প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোনায় বিএনপি নেতাকর্মী ও সাধারন মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
নেত্রকোনা ছোটবাজারস্থ বিএনপি জেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শোকাভিভূত নেতাকর্মীরা ভীর করে দলীয় অফিসে।
আপোষহীন এই নেত্রীর রুহের আত্বার মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে বাদ জোহর কুরআন খতম ও দোয়া অনুষ্টিত হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।
আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক,বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার,উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান,সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু,বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ জেলা বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তির জন্য দেশের মানুষের কাছে দোয়া চান নেতাকর্মীরা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051