
নেত্রকোনা প্রতিনিধিঃ গণতন্ত্রের মা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় নেত্রকোনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শনিবার রাতে জেলা শহরের বড়বাজার এলাকায় শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে এ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীসহ সনাতন সমাজের ভক্তবৃন্দের উপস্থিতিতে এ সময় বক্তব্য রাখেন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহবায়ক সত্যেন্দ্র পাল,কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মানিক তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।