রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) জুমার নামাজের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ অংশ নেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতারা এ কর্মসূচি পালন করছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051