নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধ্বসে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ অন্তত পক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার কাজ চলছিল। চলাকালে দলীয় কার্যালয়ের হঠাৎ করে ফ্লোর ধ্বসে দেবে যায়। এ সময় অন্তত দশ জন আহত হয়েছেন।
এতে করে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পদক ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, যুগ্ন সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা নূরুল হুদা জুয়েল, গাজিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান,খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিহারেন্দ্র দেব রায় সহ কয়েকজন নেতাকর্মী।
আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোরটি ধ্বসে প্রায় ৫ ফিট নিচে দেবে যায়। এতে আট থেকে দশ জন আহত হয়েছে। তবে কেউ গুরুত্বর আহত হয়নি। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ওসি বলেন, সদরের প্রবেশ দ্বার এলাকা সালিকা হাওরের পারে বালি দিয়ে ভরাট করে নির্মিত হাওর মালেক সিটিতে উপজেলা আওয়ামী লীগ এই অফিস করে কয়েক বছর আগে। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম আরিফুল ইসলাম জানান,গত ১৬ ফ্রেব্রুয়ারি খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার মারা যাওয়ায় শূন্য হওয়া উপজেলা চেয়ারম্যান পদে আগামী ৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রার্থিতা দিতে দলটি তাদের প্রার্থী বাছাইয়ের জন্য সভা করছিল।
বর্তমানে বর্ষাকাল হাওরের পানির তোরে অফিসের নিচ থেকে ভরাট করা বালি-মাটি সরে গেছে। বিষয়টি কারও নজরে আসে নাই। সভা চলাকালীন সময়ে হঠাৎ করে মেঝে দেবে গিয়ে এই দুর্ঘটনা হয়। কয়েকজন নেতা আহত হলেও কেউই গুরুতর আঘাত পাননি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051