অবৈধ সম্পদ অর্জনের মামলায় আট বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন।
রোববার দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে আটক হন বাবর। পরের বছর ২০০৮ সালের ১৩ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়।
দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৬ জুলাই আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়।
দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা চার্জশিট দাখিল করেন। এতে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়।
এরপর একই বছরের ১২ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত।
১৯ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২১ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
এরপর চলতি বছরের ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম বাবরকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আট বছরের কারাদণ্ডাদেশ দেন। সে রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করলেন তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051