খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকের টাকা দিতে অস্বীকার করায় বৃদ্ধা মা কুলসুম বেগমকে (৯৭) পিটিয়ে হত্যা করেছে ছেলে মো. মিজানুর রহমান। মঙ্গলবার বিকেলে উপজেলার বেলছড়ি ইউনিয়নের দেব মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে মো. মিজানুর রহমানকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
জানা যায়, মো. মিজানুর রহমান দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। মঙ্গলবার বিকেলে মদ্যপ অবস্থায় মিজানুর রহমান তার মা কুলছুম বেগমের কাছে নেশা করার জন্য এক হাজার টাকা চান। এসময় তিনি মাদক সেবনের জন্য টাকা দিতে অস্বীকার করেন। এতে মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে তার বৃদ্ধা মাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকেন ও কিল-ঘুষি মারেন। একপর্যায়ে ওই বৃদ্ধাকে কোলে তুলে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেন। এতে বৃদ্ধার হাত ও পা ভেঙ্গে যায়।
এসময় তাকে বাঁচাতে বৃদ্ধ বাবা এগিয়ে এলে বাবাকেও মারধর করেন নেশাগ্রস্থ ওই যুবক। পরে গুরুতর অহত অবস্থায় বৃদ্ধা কুলসুম বেগমকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম বলেন, স্থানীয়দের সহযোগিতায় মাদকাসক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051