
আমিনুল ইসলাম,ময়মনসিংহ : ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬তলা ভিত বিশিষ্ট “শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা খায়রুন নেসা আফসারের নামে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
২১ মে শনিবার প্রধান অতিথী কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপির উপস্থিতিতে বিশেষ অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, ভাইস চোয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকিউল বারী, ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ শওকত আলী, যুগ্ন সম্পাদক ওমর হায়াত খান নঈম, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মাস্টারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।
এ সময় এমপি ধনু ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, করোনা কালিন সময়ে দুই বছর বিদ্যালয় বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে সেটা কঠুর পরিশ্রম করে ভালভাবে পড়াশোনা করে পূর্ণ করতে হবে। তাছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তোলে ধরেন।
ভিন্নবার্তা ডটকম/এন