রাজশাহীর’র কৃতি সন্তান আশিক সরকার অভিনীত "অনিয়ম" আসছে। সরকার মিডিয়া প্রযোজনা, সহকারি পরিচালক রাসেল ও আদর, চিত্রগ্রহণ নাহিয়ান বেল্লাল। আবারো নতুন ওয়েব ফিল্মে খলনায়ক চরিত্রে অভিনয় করছেন এই সময়ের আলোচিত অভিনেতা আশিক সরকার। নির্মাতা মামুন খানের পরিচালনায় নতুন এই ওয়েব ফিল্মের নাম "অনিয়ম" ইতিমধ্যে ওয়েব ফিল্মের শুটিং সম্পূর্ণভাবে শেষ হয়।
গল্পটিতে সমাজের ঘটে যাওয়া অনিয়মের ঘটনা গুলো তুলে ধরা হয়েছে। গল্পটিতে দেখা যাবে খুন-গুম, চাঁদাবাজি, জমি দখল, অসামাজিক সকল কর্মকাণ্ড আশিক সরকারের দ্বারা পরিচালিত হয়, এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায় একজন সৎ সাহসী সর্বহারা স্কুল মাস্টার এবং অনিয়ম সৃষ্টিকারী ও সহযোগীদের পতন ঘটে। পতন ঘটা ঘটনাটি অনেকটা অন্যরকম ভাবে দেখানো হয়েছে গল্পটিতে সেটা জানা যাবে ওয়েব ফিল্মটা মুক্তি পাবার পর।
আশিক সরকার ছাড়াও এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন মামুন খান, সাইজ আজাদ, আসিফ তাজ, ফজলে রাব্বী, তানিয়া রিধি, জান্নাত সিঁথি, শরিফ আল দীন, ফরহাদ ঠাকুর, ফারদিন খান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
নিজের অভিনয়ের ওপর আস্থা কতটুকু ছিল? এমন প্রশ্নে আশিক সরকার প্রতিবেদকে বলেন। পরিচালকের প্রতি নির্ভর হয়েই কাজটি শুরু করি। আমি ভেবেছি, যেহেতু পরিচালক আমার ওপর আস্থা রেখে "অনিয়ম" ফিল্মের শুটিং করার সুযোগ নিয়েছেন, সুতরাং সেই আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান রেখেই আমি ভালোভাবে কাজটি শেষ করেছি।
সামনের দিনে দর্শকদের কোন সিনেমা উপহার দিতে চান এমন প্রশ্নে তিনি বলেন, এখন সারা বিশ্বেই একটা খারাপ সময় যাচ্ছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। করোনাভাইরাসের কারণে সিনেমার কাজ তেমন একটা হয়নি। তবে সামনের দিনে দর্শকদের ভালো কিছু উপহার দিব ইনশাআল্লাহ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051