বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাকের বাড়িতে হামলা, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সাড়ে ১১টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে।
মোশতাকের সম্পত্তি বাজোয়াপ্রাপ্তের দাবিতে কুমিল্লার দাউদকান্দির দশপাড়ার বাড়ি ঘেরাও সহ প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচীর আয়োজন করে উপজেলা আওযামী লীগ। কর্মসূচী চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে বাড়ির সামনে যায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বাড়ির সামনে খন্দকার মোশতাকের কুশপুত্তলিকা দাহ করে।
মোশতাকের সম্পত্তি বাজোয়াপ্রাপ্ত মরণোত্তর বিচারসহ কবর অপসারণের দাবি করে আসছে বলে জানা গেছে।বাড়িটিতে মোশতাকের পরিবারের কেউ থাকেন না। তবে স্থানীয় মসজিদের ইমাম একটি কক্ষে থাকতেন। ঘটনার সময় তিনিও বাড়িতে ছিলেন না।
উক্ত কর্মসূচীর আয়োজক দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন বলেন, মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। তরুণ সমাজ উত্তেজিত হয়ে হামলার চেষ্টা করলে আমি তাৎক্ষণিক ভাবে গিয়ে তাদের শান্ত করি।
এমন কর্মসূচি আয়োজনের উদ্যেশ্য কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৫ বছর ধরে খুনি মোশতাকের সম্পতি বাজেয়াপ্ত ও মরণোত্তর বিচার দাবি করে আসছি। যতদিন পর্যন্ত সরকার এই দাবি বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।
মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন করে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আন্দোলনরত নেতা-কর্মীদের শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দাউদকান্দি দশপাড়া বঙ্গবন্ধু ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিকসহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051