কয়েক মাস ধরে মুরাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছি: তথ্যমন্ত্রী

কয়েক মাস ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছেন বলে জানিয়েছেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, প্রতিমন্ত্রী হিসেবে ডা. মুরাদ হাসান আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন। কয়েক মাস ধরে তার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি। তার কিছু বক্তব্য ঘটনা আসলে সরকার ও দলকে বিব্রত করেছে।

তিনি আরও বলেন, সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগ করার জন্য বলেছেন। সে অনুযায়ী তার সাইন করা পদত্যাগপত্র একটু আগে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে তার পিআরও। তার সবগুলো ঘটনা, পুরো বিষয়টি আসলে দুঃখজনক।
ভিন্নবার্তা ডটকম/এন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *