গণতন্ত্র ফেরানোর দাবিতে রাজধানীতে র্যালি করলো ৫০টি নারীবাদী সংগঠন। পরে সোহরাওয়ার্দী উদ্যানে করে সমাবেশ। এতে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বলেন, ক্ষমতার পালাবদলে ডিজিটাল নিরাপত্তা আইনে পিষ্ট হবে আওয়ামী লীগ।
গণতান্ত্রিক স্বাধিকার পেতে চলছে প্রতিবাদী গান-কবিতা-নাটক। নাচের তালে সুরের লয়ে প্রকাশ পাচ্ছে নারীর অধিকারহীনতার নানা বাঁক আর শেকল ভাঙার ডাক।
সে ডাকে সাড়া দিয়ে আন্তর্জাতিক নারী দিবস কমিটির উদ্যোগে জোট বেঁধেছে ৫০টি নারীবাদী সংগঠন। আর তাতে সামিল হয়েছে পাহাড়ি-বাঙালী-বৃহন্নলা-কতিয়াল-যৌনকর্মীসহ নানা শ্রেণী পেশার নারী অধিকারকর্মীরা।
বর্ণাঢ্য এই আয়োজনে বঞ্চণার ভাষা প্রকাশে কেউ কেউ বেছে নেন রঙ-তুলি। সাদা ক্যানভাসে রঙিন আঁচড়ে ফুটিয়ে তোলেন না বলা তিক্ততা। নারীর বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলা, নিরাপদে বাঁচার এই লড়াইয়ে পুরুষরাও শামিল হন সংহতি জানাতে। সোহরাওয়ার্দী উদ্যানের জমায়েতের আগে রাজধানীর জিরোপয়েন্ট থেকে পদযাত্রা করেন নারী মুক্তির এই জোট।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051