করোনাভাইরাস মহামারীর কারণে বৈশ্বিক অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ৫ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কারমেন রেইনহার্ট।
সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সম্মেলনের ফাঁকে দেয়া সাক্ষাৎকারে কারমেন এ কথা বলেন বলে জানায় আলজাজিরা।
তার ভাষায়, বিশজুড়ে করোনার কারণে লকডাউন তুলে দেয়ার কারণে হয়তো দ্রুত অর্থনীতি ফিরতে শুরু করেছে। কিন্তু তারপরও পুরোপুরি আগের জায়াগায় পৌঁছাতে ৫ বছর সময় লাগবে।
তিনি বলেন, মহামারীর কারণে যে মন্দা দেখা দিয়েছে তা কিছু দেশে অন্যদের তুলনায় বেশিদিন স্থায়ী হবে। এতে সেসব দেশে আয়ের বৈষম্য আরো বৃদ্ধি পাবে।
কারমেনের মতে, মহামারীতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্ররাই। এতে করে সমগ্র বিশ্বেই দরিদ্রের সংখ্যাও বাড়বে। এ শতাব্দীতে প্রথমবারের মতো দরিদ্রের সংখ্যা না কমে বৃদ্ধি পাবে বিশ্বে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051