কল্যাণপুর নতুন বাজার বস্তিতে শুক্রবার রাতে সংগঠিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য মেয়র মো. আতিকুল ইসলামের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সেখানে পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের স্থানে ডিএনসিসির অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প ও মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যাবতীয় দেখাশোনার জন্য মেয়র ১১নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে সার্বক্ষণিক তদারকি করার দায়িত্ব প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি মেয়র আতিকুল ইসলামের করোনা নেগেটিভ হলেও প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক দুর্বলতার কারণে তিনি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করতে পারেননি। তবে বাসায় থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যাবতীয় খবর নিচ্ছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051