1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ক্লাব বিশ্বকাপে টানা দুই জয়ে নকআউটে বায়ার্ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫ ১২:০৮ am

ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে হারিয়ে টানা দুই জয়ে ‘সি’ গ্রুপ থেকে নিশ্চিত করেছে নকআউট পর্ব।

বাংলাদেশ সময় শনিবার (২১ জুন) সকালে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারায় বায়ার্ন। ম্যাচের অষ্টাদশ মিনিটেই কিংসলে কোমানের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ তারকা হ্যারি কেইন। যদিও দ্বিতীয়ার্ধে (৬৬ মিনিটে) উরুগুয়ান ফরোয়ার্ড মিগেল মেরেন্তিয়েল গোল করে ম্যাচে সমতা ফেরান।

তবে পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণে আধিপত্য ছিল বায়ার্নেরই। ম্যাচের ৮৪তম মিনিটে হ্যারি কেইনের পাস থেকে বিজয়সূচক গোলটি করেন ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিসে। প্রথম ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি।

প্রথম ম্যাচে অকল্যান্ড সিটিকে ১০-০ ব্যবধানে হারিয়েছিল বায়ার্ন, যা ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। নতুন সংস্করণের এই টুর্নামেন্টে এমন জয় আগে দেখেনি বিশ্ব।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র শীর্ষে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেনফিকা, তারাও রয়েছে নকআউটে ওঠার দৌড়ে। অন্যদিকে, বোকা জুনিয়র্সের সংগ্রহ ১ পয়েন্ট। শেষ ষোলোতে উঠতে হলে তাদের জয়ের পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন বেনফিকা শেষ ম্যাচে বায়ার্নের বিপক্ষে হারে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ