বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ক্র্যাব কার্যালয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম ফল উৎসবের উদ্বোধন করেন।
এ সময় মনিরুল ইসলাম বলেন, এই মহামারির সময় সাধারণত একজনের সঙ্গে আরেক জনের দেখা হয় না। এরপরেও উৎসবমুখর পরিবেশে ক্র্যাবের এই আয়োজন প্রশংসনীয়।
তিনি ক্র্যাবের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, কিছু কিছু ফল রয়েছে সাধারণত আমাদের খাওয়া হয় না। কিন্তু দেখলে সেই ছোটবেলার কথা মনে পড়ে। এক্ষেত্রে এই আয়োজনটা একটা সময়োপযোগী আয়োজন। আমরা দেশের ঐতিহ্যকে মন থেকে ধারণ করি এবং এ দেশের একজন নাগরিক হিসেবেও এই আয়োজনের জন্য ক্র্যাব নেতাদেরকে ধন্যবাদ জানান তিনি।
মনিরুল ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে ক্র্যাব পরিবারের সঙ্গে আমার হৃদ্যতা তৈরি হয়। আজও তা আছে। এই সম্পর্ক থাকবে। আমার কখনো মনে হয় আমি এই সংগঠনেরই একজন সদস্য। এটা ভালোলাগার বিষয়।
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ফল উৎসবে আরও বক্তব্য দেন- ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, বিএফইউজের ট্রেজারার দীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ক্র্যাব সদস্য রফিকুল ইসলাম আজাদসহ ক্র্যাবের সিনিয়র সদস্যরা। ফল উৎসব অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ।
ফল উৎসবে এ সময় উপস্থিত ছিলেন এসএম আবুল হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য মর্তুজা হায়দার লিটন, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদ, সিনিয়র সদস্য সদস্য ইকরামুল কবীর টিপু, মাজহারুল ইসলাম খান, শহীদুল ইসলাম, মোমিন হোসেন, ক্র্যাব কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হাসান উজ জামান, অর্থ সম্পাদক মো. এমদাদুল হক খান, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু, প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়, আন্তর্জাতিক সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম সাত্তার রনি প্রমুখ।
অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মিজান মালিক ক্র্যাব সদস্যসহ সাংবাদিকদের পেশাগত কাজে সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সঠিক তথ্য পেলে সাংবাদিকরা সেই সঠিক তথ্যই জনগণকে জানাতে পারেন। আর যদি তা না পান তখনই তথ্য বিভ্রাট ঘটতে পারে।
উল্লেখ্য, ফল উৎসব উদ্বোধন শেষে ক্র্যাব সভাপতি মিজান মালিকের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মন খারাপের পোস্টার' এসবিপ্রধান মনিরুল ইসলামের হাতে তুলে দেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051