মাদক মামলায় যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
তার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ স্থগিতাদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
১০ সেপ্টেম্বর আরমানের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। তবে, সেদিন তার আইনজীবী জানিয়েছিলেন আরও মামলা থাকায় তিনি জামিনে মুক্তি পাচ্ছেন না।
গত বছরের ৫ অক্টোবর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরদিন তাদের রাজধানীতে আনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র্যাব। এরপর রমনা মডেল থানায় র্যাব-১ মামলা দায়ের করে।
ওই মামলায় ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সম্রাট ও আরমান ঢাকায় ক্যাসিনো ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051