গ্লেন ফিলিপসের শতকে ওয়েস্ট ইন্ডিজকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো স্বাগতিক নিউজিল্যান্ড। ফলে দুদলের মধ্যকার তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচে।
মাউন্ট মঙ্গানুইয়ে আজ রোববার কিউইদের পক্ষে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ফিলিপস। সেঞ্চুরি করতে তার লেগেছে মাত্র ৪৬ বল। এর আগে কিউইদের পক্ষে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ডটি কলিন মানরোর দখলে।
ফিলিপসের ৫১ বলে ১০৮ রানের কল্যাণে ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রানের বিশাল স্কোর দাড় করায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৩৭ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া মার্টিন গাপটিলের ব্যাট থেকে আসে ৩৪ রান।
বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৬ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের পক্ষে অধিনায়ক পোলার্ড ১৫ বলে ২৮ রান করেন। এছাড়া ১৮ বলে ২৬ রান করেন কেমো পল।
নিউজিল্যান্ডের পক্ষে কাইল জেমিসন ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট লাভ করেন। ম্যাচসেরা হন গ্লেন ফিলিপস।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051