নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় পরকীয়া প্রেমিকের হাত ধরে ১৩ মাসের শিশু সন্তানকে রেখে পালিয়ে গেছেন এক গৃহবধূ। বুধবার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী রুবেল।
মামলার বাদী রুবেল ও অভিযোগ সূত্রে জানা গেছে, রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার বাসিন্দা মোতালিব মিয়ার ছেলে রুবেলের সঙ্গে নীলফামারীর উত্তর হারুয়া পঞ্চপুকুরপাড় এলাকার তরুণীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুটি পুত্র সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে পারিবারিক কলহ ছিল।
একপর্যায়ে ব্যবসার সুবাদে মেসার্স রুবেল এন্টারপ্রাইজ অ্যান্ড ট্রান্সপোর্টের মালিক রুবেল স্ত্রী ও সন্তানকে নিয়ে উপজেলার গোলাকান্দাইল এলাকায় ভাড়ায় বসবাস করেন। গত ৭ নভেম্বর শিশু সন্তানকে অপর ভাড়াটিয়া নারীর কাছে রেখে মার্কেটে যাওয়ার কথা বলে গৃহবধূ পালিয়ে যান। এ সময় ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, ব্যাংক থেকে ২ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন, ২ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়।
পরকীয়া প্রেমিকের হাত ধরেই পালিয়ে গেছে বলে গৃহবধূর স্বামী রুবেল ও তার পরিবার ধারণা করছেন। কোথাও খুঁজে না পেয়ে রুবেল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। মায়ের জন্য শিশু সন্তান সার্বক্ষণিক কান্নাকাটি করছে। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে গৃহবধূকে খোঁজাখুঁজি করছেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তবে ওই গৃহবধূ প্রেমের টানেই ঘরছাড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গৃহবধূকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051