নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরনবী চৌধুরী (৬৬) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মৃত ফজলের রহমানের ছেলে।
সেতুমন্ত্রীর ভাগনে উপজেলা আ.লীগ সমর্থিত নেতা ফখরুল ইসলাম রাহাত আহত নুরনবী চৌধুরীর উদ্ধৃতি দিয়ে জানান, কাদের মির্জার নির্দেশে তার অনুসারী বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী কেচ্ছা রাসেল আজ সকালে অস্ত্রসস্ত্র নিয়ে পৌরসভার মাস্টার পাড়া এলাকায় ওঁৎ পেতে ছিল। নুরনবী চৌধুরী মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কয়েকজন অনুসারী নিয়ে বসুরহাট বাজারে আসার পথে পৌরসভার মাস্টার পাড়া এলাকায় পৌঁছলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কেচ্ছা রাসেল ও তার সাঙ্গপাঙ্গরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী কেচ্ছা রাসেল ও তার সাঙ্গপাঙ্গরা তাকে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার ডান পায়ের এবং বাম পায়ের হাটুর নিচে দুই জায়গায় গুলিবিদ্ধ হয়েছেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051