নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিবাদমান রাজনৈতিক কোন্দলে হানাহানি রক্তপাত বন্ধে শতাধিক যুক্তরাষ্ট্র প্রবাসী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ত্বরিত তার হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় আমেরিকার মেরিল্যান্ড শহরে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সভা থেকে এ আহ্বান জানানো হয়।
প্রবাসী ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাইন উদ্দিনের সঞ্চালনায় কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিপি বাবুল, বর্তমান সভাপতি আরজু হাজারী, সাধারণ সম্পাদক এএইচএম মাইন উদ্দিন পিন্টু, সদস্য শাহজান ছোটন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমাদের কোম্পানীগঞ্জ আগুনে জ্বলছে। কোম্পানীগঞ্জের মানুষের স্বভাবিক জীবনযাত্রা বলতে আজ কিছু নেই। সাধারণ মানুষ অমানুষিক নির্যাতনের মধ্যে আছে। আমরা কারও বিরুদ্ধে ঘৃণা ছড়াতে চাই না।
এ সময় বক্তারা ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, এই হানাহানি রক্তপাত আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে বন্ধ করতেই হবে। এটা যদি না থামাতে পারেন কোম্পানীগঞ্জের মানুষ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। এটার জবাব একদিন আপনাকে দিতেই হবে। আর আপনি না পারলে আপনি তাও বলেন। তাহলে কোম্পানীগঞ্জের মানুষ একটা সিদ্ধান্ত নেবে। যদি কোম্পানীগঞ্জের রক্তপাত বন্ধ না হয়, তাহলে আমেরিকা প্রবাসীরা দলমত নির্বিশেষে প্রবাসে বিশাল আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051