নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সহযোগী ও ১৫টি মামলার পলাতক আসামি নুর হোসেন খানসাবসহ চারজনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় ডিবি পুলিশ।
এতে বলা হয়েছে, সোমবার (৯ আগস্ট) রাতে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় র্যাব, পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার নুর হোসেন খানসাব (৪২) মুছাপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত নুরনবী কমান্ডারের ছেলে এবং কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী বলে জানা যায়। গ্রেফতার বাকিরা হলেন- বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে এমরাদ হোসেন শিপন (৩৬), সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী ও চরফকিরা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুল হোসেনের ছেলে মো. সোহাগ (৩৫) এবং ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. রফিক উল্যাহর ছেলে নজরুল ইসলাম মানিক (৩৬)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমরাদ হোসেন শিপনের বিরুদ্ধে একটি, মো. সোহাগের বিরুদ্ধে ছয়টি ও নজরুল ইসলাম মানিকের বিরুদ্ধ একটি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত প্রায় ৬ মাস ধরেই কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে বিরোধ ও সহিংসতা চলে আসছিল। এর জেরে এখন পর্যন্ত দুজন নিহত এবং উভয় পক্ষের শতাধিক আহত হয়েছেন। গত পাঁচ দিনেই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051