কোভিড সংকটে ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছিল তা যুক্তরাষ্ট্র কখনো ভুলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এতে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাড়ানোর জন্য জো বাইডেন সরকারকে ধন্যবাদ জানান তিনি। জবাবে ব্লিনকেন বলেন, করোনার প্রথম ঢেউয়ের সময় ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছিল তা কোনো দিন ভুলবে না যুক্তরাষ্ট্র। সে সাহায্যেরই প্রতিদান এখন দেয়া হচ্ছে।
জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম ভারতের কোনো মন্ত্রী সে দেশে সফরে গেলেন। শুক্রবার বৈঠকে জয়শঙ্করকে অ্যান্থনি বলেন, আমাদের দেশ যখন করোনার বিরুদ্ধে লড়াই করছিল তখন ভারত আমাদের পাশে ছিল।
তাই আমরা এখন ভারতের পাশে থাকতে তৈরি। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আমরা একজোট হয়ে কাজ করব। ভারত ও যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্ব ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সামনে জয়শঙ্কর বলেন, আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত কয়েক বছরে দু’দেশের মধ্যে সম্পর্ক ভাল হয়েছে। আগামী দিনেও এই প্রক্রিয়া চলবে। আমাদের খারাপ সময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051