কোন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে তড়িঘড়ি করে চলে গেলেন মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান। আজ জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম আয়োজিত এক সম্মেলনে এই ঘটনা ঘটে। বেলা ১২টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিভাবে একজন কলেজ পড়ুয়া তরুণী এত অভিজাত জীবন যাপন করেছেন? তার আয়ের উৎসই বা কি ছিল? কাদের সাথে তার সখ্যতা ছিল? এক লাখ ৩০ হাজার টাকায় বাসা ভাড়া নেয়ার জন্য নুসরাতের জাতীয় পরিচয়পত্র কেন ব্যবহার করা হয়েছিল? এসব প্রশ্নের জবাবে রীতিমতো বিব্রত বোধ করেন নুসরাত। একপর্যায়ে তিনি বলতে বাধ্য হন তার বোন অবাধ্য ছিলেন।
তিনি বলেন, মুনিয়ার এসব আচরণ মেনে নেয়া ছাড়া কোন উপায় ছিল না। বোনকে তো আর ফেলে দিতে পারি না! তিনি বলেন, আমি পরাজিত ছিলাম। সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের ঘরে এমন কেউ থাকলে আপনারা তাদের অস্বীকার করতে পারবেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক হুইপ পুত্র শারুনের সঙ্গে তার নানা চ্যাটিং এর বিষয়ে প্রশ্নে নীরব ছিলেন নুসরাত। সদুত্তর মিলেনি শারুনকে অভিযুক্ত করে তাদের একমাত্র সহোদর ভাইয়ের মামলার আবেদনের বিষয়েও।
এই বিষয়ে বলেন, ভাইয়ের সঙ্গে আমাদের গ্যাপ রয়েছে। জানতে চাওয়া হয় মুনিয়ার চলচ্চিত্র প্রযোজকদের সংগে সম্পর্ক নিয়েও। নীরব থাকেন নুসরাত।
বর্তমানে মামলাটির তদন্তের কাজ চলছে। পুলিশের তদন্তে একে একে বেড়িয়ে আসছে মাদকসক্ত মুনিয়ার বেপরোয়া জীবনের বিভিন্ন কাহিনী, মিলছে ঘটনার সঙ্গে হুইপপুত্র নাজমুল করিম চৌধুরী শারুনের সম্পৃক্ততা ঠিক তখনই পুলিশকে দোষারোপ শুরু করেছেন নুসরাত। খোদ মামলার বাদী নুসরাত জাহানই চোর বানালেন পুলিশকে। এসময় নুসরাত জাহান পুলিশকে বিতর্কিত করতে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলে, পুলিশের বর্তমান আচরণে মামলার সঠিক তদন্ত নিয়ে সন্দিহান হয়ে পড়েছি আমরা।
বিলাস বহুল দামি জিপ গাড়িতে করে কুমিল্লা থেকে এসেছেন, কয়েকদিন ব্যবহার করতে দেখা গেছে? এত দামি গাড়ি কার জানতে চাইলে বলেন, সদুত্তর না দিয়ে বলেন, একজন ইনসপেকটরের। কিন্তু নাম জানাতে অস্বীকার হরেন। ইনসপেকটর গাড়ি কোথায় পেলেন এমন আরো নানান প্রশ্ন করা হলেও উত্তর না দিয়ে এক পর্যায়ে মুনিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্টু বিচার চেয়ে সংবাদ সম্মেলন ত্যাগ করেন তারা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051