1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোনো নির্বাচন আর পেছাবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ৮:৩৮ pm

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, করোনাভাইরাস প্রকোপের কারণে কোনো নির্বাচন পেছাবে না। যখন যেই নির্বাচনের সময় আসবে তখন সেটির আয়োজন করা হবে। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে পৌরসভা নির্বাচন পেছানো হবে না বলে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

মো. আলমগীর বলেন, কমিশনের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে- করোনার কারণে নির্বাচন পেছানো হবে না। যখন যেই নির্বাচন সামনে চলে আসবে সেগুলো আগে করা হবে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর-ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ভোট জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে পারে। এর আগে-পরেও হতে পারে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ