কোনো দেশের সঙ্গে যুদ্ধের ইচ্ছা চীনের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার জাতিসংঘের ৭৫তম অধিবেশনে দেওয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমনটি বলেন।
শি জিনপিং বলেন, কোনো দেশের সঙ্গে শীতল বা উত্তপ্ত যুদ্ধে জড়িয়ে পড়ার ইচ্ছা চীনের নেই। জিনপিংয়ের মতে, প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য হওয়া স্বাভাবিক। তবে তাদের আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
শি জিনপিং বলেন, চীন বিশ্বব্যাপী শান্তিপূর্ণ, উন্মুক্ত, সমবায় ও সাধারণ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বৃহত্তম উন্নয়নশীল দেশ। আমরা কখনোই আধিপত্য, প্রসার বা প্রভাব বাড়ানোর পক্ষপাতী নই। ক্রমাগত আলোচনার মাধ্যমে অন্যের সঙ্গে বিরোধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করব।
এমন একটা সময়ে চিনা প্রেসিডেন্ট জাতিসংঘে এই ভাষণ দিলেন, যখন ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে চরম উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হয়ে রয়েছে।
এদিকে উহান থেকে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রও চীনের উপর ক্ষুব্ধ রয়েছে। এ নিয়ে শি জিনপিং বলেন, করোনা ইস্যু ঘিরে রাজনীতির রং লাগানোর যে প্রয়াস হচ্ছে, তা প্রত্যাখ্যান করতে হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051