1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোটি টাকার লটারি জিতে ঘুম হারাম দিনমজুরের!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১ ১১:৪৬ am

প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা শিশির নন্দী পেশায় দিনমজুর। বাড়িতে স্ত্রী আর দুই সন্তান নিয়ে টানাটানির সংসার।

কিন্তু বিপত্তি ঘটল যখন তিনি লটারিতে এক কোটি টাকার পুরস্কার জিতলেন। ঘরে টাকা রাখার চিন্তায় তার ঘুম হারাম।
রোববার (২১ নভেম্বর) আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত শুক্রবার রাত ৮টার দিকে লটারির পুরস্কার ঘোষণা করা হলে শিশির জানতে পারেন, ভাগ্যের শিকে ছিঁড়েছে তার। এক কোটি টাকার লটারি জিতেছেন তিনি। কিন্তু পরক্ষণেই দুশ্চিন্তা এসে গ্রাস করে তাকে। লটারি পাওয়ার খবর রটে গিয়ে যদি বাড়িতে চোর-ডাকাতের হামলা হয়!

এই ভয়ে মধ্যরাতেই পুলিশের কাছে যান শিশির। খবর দেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকেও। তারপর পুলিশি নিরাপত্তা পেয়ে শনিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ব্যাংকে গিয়ে লটারির কাগজপত্র জমা করেন।

শিশির জানিয়েছেন, গত সাত বছর ধরে রাজমিস্ত্রির কাজ করছেন তিনি। কোতোয়ালি থানা এলাকার শিরোমণি অঞ্চলে তার বাড়ি। মাঝে মধ্যেই লটারির টিকিট কিনেন। বেশ কয়েকবার পুরস্কারও জিতেছেন। তবে এবার এক কোটি টাকার পুরস্কার জিতে গোটা পরিবারই ভয় পাচ্ছিল। সেজন্যই তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ