1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোটি টাকার আইসসহ ব্যান্ড শিল্পী এনামুল কবির গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১২:৩৯ pm

এক কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ এক সংগীত শিল্পীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম এনামুল কবির রেবেল। তিনি জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দলের সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদ।

তিনি বলেন, জব্দকৃত আইসের মূল্য ১ কোটি টাকা। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১টায় রামপুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ