1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোটিপতি সেই ছাত্রলীগ নেতা রিমান্ডে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ৩:৪০ pm

গাজীপুরে ইয়াবা কারবার করে কোটিপতি বনে যাওয়া আলোচিত ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিমকে দুদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) সকালে পুলিশ রেজাউলকে গাজীপুরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে। সেখানে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।

গ্রেফতার রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) মধ্যরাতে রেজাউল করিমকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

কক্সবাজার থেকে মাদক এনে টঙ্গীর বিভিন্ন কারবারিদের হাতে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায় রিমান্ডে থাকা আসামি জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি ছাত্রলীগ নেতা রেজাউলের কাছ থেকে মাদক নিয়ে খুচরা বিক্রি করতেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ গণমাধ্যমকে জানান, মাদক মামলায় রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলাও রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ