কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৫ জুলাই নতুন বাজার এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মো. ইমন (১৭)। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইমন।
নিহত ইমন কুমিল্লা মুরাদনগর উপজেলা মৃত. মো. সেলিমের ছেলে।
সে বাড্ডা নতুন বাজারে বড় বোন তাহমিনার সঙ্গে থাকত। সে গুলশানে ফুটপাতের একটি হোটেলে চাকরি করত।
ইমনের বড় বোন তাহমিনা জানান, ইমন গত ১৯ জুলাই সকালে বাসা থেকে তার কর্মস্থল যাওয়ার পথে, নতুন বাজার এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় ইমন। গুলি তার পেটের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। দুই ভাই ও দুই বোনের মধ্যে ইমন ছিল সবার ছোট।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051