কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয় : সুপ্রিম কোর্ট মেডিয়েশন সেন্টার, অডিটরিয়াম ভবন (নিচতলা), সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা হতে সূত্রে প্রাপ্ত পত্রে commissions of Inquiry Act, ১৯৫৬-এর ৩ ধারা বলে এস আর ও নম্বর : ২৮-০-আইন/২০২৪; তারিখ : ১ আগস্ট মোতাবেক গত ১৬ জুলাই হতে ২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্ত এবং সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতষ্ঠিানসগুলোর সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানে সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ ও মূল্য সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে আগামী ১৪ আগস্টের মধ্যে তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রেরণের অনুরোধ করা হয়েছে।’
এতে আরো বলা হয়েছে, ‘এমতাবস্থায় তার আওতাধীন দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠানে সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ ও মূল্য সম্পর্কিত তথ্যাদি নির্ধারিত ছকে পূরণপূর্বক আগামী ১৩ আগস্টের মধ্যে এ মন্ত্রণালয়ে প্রেরণের অনুরোধসহ প্রাপ্ত পত্রের ছায়ালিপি নির্দেশক্রমে এতদ্বসঙ্গে প্রেরণ করা হলো।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051