অবরোধের সমর্থনে ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে বিক্ষোভ করেছে বিএনপি। মঙ্গলবার বিকালে কোটচাঁদপুর মেইন রোড থেকে মিছিল শুরু হয়ে সলেমানপুর সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদ সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান, পৌর বিএনপি নেতা তুহিনুজ্জামান তুহিন ও সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন, শরাফৎ হোসেন বখতিয়ার প্রমুখ। বক্তাগন বলেন, হাসিনা সরকার বিশ্বের তাবৎ স্বৈরাচারদের হার মানিয়ে বিশ্বের বুকে ফ্যাসিষ্ট ও কতৃত্ববাদী শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051