চাঁদার দাবীতে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার তালিনা গ্রামে বোমাবাজীর অভিযোগ উঠেছে। গত ২৭ জানুয়ারি পুলিশ পরিচয়ে ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তি তালিনা গ্রামের ওলিয়ার রহমানের বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার ১০০ টাকা নিয়ে চলে যায়। সোমবার তারা ওই বাড়িতে আবার চাঁদা আনতে যায়। বাড়িতে ঢুকে কাউকে না পেয়ে ‘বোমা’ ফাটিয়ে চলে যায় বলে অভিযোগ করেন বাড়ির মালিক ওলিয়ার রহমান। সোমবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় কোটচাঁদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পারিবারিক কারণে বা ভয়ভীতি দেখানোর জন্য এটা করতে পারে বলে ধারনা করছেন কোটচাঁদপুর মডেল থানার ওসি মঈনুদ্দিন আহম্মেদ। ওলিয়ার রহমান বলেন, ‘গত ২৭ জানুয়ারি রাতে অজ্ঞাত ৫/৬ জন তার বাড়িতে প্রবেশ করে। নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে তার বড় ছেলে মুস্তাফিজুর রহমান বাবলুকে ডেকে ঘরের বাইরে নিয়ে যায় এবং তাকে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর অনেক কথাকাটাকাটির পর বাসায় থাকা ৫ হাজার ১০০ টাকা নিয়ে তারা চলে যায়। সোমবার রাতে একইভাবে বাড়িতে প্রবেশ করে।
ওই সময় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ায় কেউ বাড়িতে ছিল না। ওলিয়ারের পুত্রবধু ও মেয়ে বাড়িতে ছিল। ওই সময় চাঁদাবাজরা বাড়িতে ঢুকে গ্রিল ধাক্কাতে থাকে। বাড়ি থেকে ওলিয়ারকে ফোনে জানানো হয় বাড়িতে ঢুকে কে বা করা ডাকাডাকি করছে। ফোন পেয়ে বাড়ির দিকে হলে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। ওলিয়ার রহমান বলেন, ‘এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করতে গিয়েছিলাম, কিন্তু ওসি সাহেব ছিলেন না বিধায় মামলা করা হয়নি।
সন্ধ্যায় আমাদের আবার থানায় যেতে বলেছেন। ওলিয়ার রহমান ছিলেন গান্না সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে তিনি টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গুড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রাজন হোসেন বলেন, ওই সময় আমরা পাশের একটা ওয়াজ মাহফিলে ডিউটি করছিলাম। স্থানীয় মানুষের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে ওগুলো বোমা বা ককটেল ছিল না।’ এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মঈন উদ্দিন বলেন, “চাঁদা দাবির বিষয়টি পুলিশকে জানানো হয়নি। সোমবার রাতে আবার একই ঘটনা ঘটে। এটা কোনো পারিবারিক ঝামেলার কারণে হতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি আমি জানার পর এসপি স্যারকে জানিয়েছি। বাকিটা খোঁজ খবর নিয়ে দেখছি প্রকৃত ঘটনা কি। মঙ্গলবার সন্ধার উনাদের থানায় আসতে বলেছি”।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051