1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কোচিংয়ে ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষক গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ৯:৩৫ pm

নারাণগঞ্জের ফতুল্লায় এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে আরিফুল ইসলাম জনি নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জনি (৩৫) রাজশাহী জেলার চারঘাট থানার সারদা চারঘাট মিয়াপুর এলাকার দুলাল হোসেনের ছেলে ও ফতুল্লার ইসদাইর গাবতলী এলাকার রুহুল আমিন মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

পুলিশ জানায়, জনি সস্তাপুর কমর আলী হাইস্কুল অ্যান্ড কলেজের (খণ্ডকালীন) শিক্ষক। এতে সে স্কুলের কাছে জামাল মিয়ার ৫ম তলা বিল্ডিংয়ের ২য় তলার একটি ফ্ল্যাটে আরিফ কেয়ার সেন্টার নামে কোচিং সেন্টার দিয়ে কমর আলী স্কুলের ছাত্রীদের কোচিংয়ে পড়ান।

শ্লীলতাহানীর শিকার ছাত্রীর অভিযোগ, কোচিং পড়তে আসলে জনি প্রায়ই কুপ্রস্তাব দিত। এতে সে অন্য কোচিং সেন্টারে চলে যায়। বেশ কিছুদিন পর ফের জনি আর খারাপ কোনো আচরণ করবে না বলে জানান এবং তার কাছে না পড়লে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য করবেন। এতে ওই ছাত্রী পুনরায় জনির কাছে পড়তে আসে।

গত বৃহস্পতিবার বিকাল ৩টায় ওই ছাত্রী কোচিং সেন্টারে যায়। এরপর সাড়ে ৫টার দিকে কোচিং সেন্টারের ক্লাস ছুটি হলে কোচিংয়ের সব ছাত্রীকে ছুটি দিলেও তাকে কথা আছে বলে থাকতে বলেন। এরপর দরজা বন্ধ করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় চিৎকার শুনে আশপাশে থাকা ছাত্রীরা এগিয়ে আসলে জনি তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শ্লীলতাহানির অভিযোগে ছাত্রীটি মামলা করেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ