1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কেরানীগঞ্জে বসছে ৭ অস্থায়ী পশুর হাট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ১০:০৮ pm

ঈদুল আজহাকে সামনে রেখে কেরানীগঞ্জ উপজেলায় ৭টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসকের অনুমোদন পাওয়া গেছে। আগামী ৭ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত তিন দিনের জন্য হাটের ইজারা দেওয়া হবে। কিন্তু ইজারার আগেই ক্ষমতাসীন দলের লোকজন হাটের জায়গা বাঁশ, খুঁটি বসিয়ে হাটের কার্যক্রম শুরু করে দিয়েছেন। এসব হাটে কোরবানির পশুও উঠতে শুরু করেছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর কেরানীগঞ্জে ৭টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাটগুলো হলো- খাড়াকান্দি মাদ্রাসা মাঠ, জিনজিরা বাজার, রসুলপুর মাদ্রাসা মাঠ, আগানগর মাঠ, রাজাবাড়ী ও নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী সংলগ্ন বালুর মাঠ। এই ৭টি অস্থায়ী হাটের সঙ্গে স্থায়ী ৩টি গরুর হাটেও কোরবানির পশু কেনাবেচা করা যাবে।

স্থায়ী গরুর হাটগুলো হলো- হযরতপুর গরুর হাট, দড়িগাঁও বাজার ও আটিবাজার গরুর হাট।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক বছর অস্থায়ী পশুর হাটগুলো যারা ইজারা পেয়ে আসছেন তারা এবারো ইজারা পাবেন- এমনটি ধরে নিয়েই ইজারা প্রদানের আগেই হাট বসানোর কার্যক্রম প্রায় শেষ করে ফেলেছেন। অনেকে আবার হাটের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে রাস্তাঘাট দখল করে ফেলেছেন।

সরেজমিন দেখা যায়, হাসনাবাদ বালুর মাঠের নামে যে হাটটি বসানো হয়েছে সেটি সড়কের উপর। দেশের একমাত্র নদীবন্দর কেরানীগঞ্জের পানগাঁও পোর্টে যাওয়ার একমাত্র রাস্তা এটি। কিন্তু রাস্তা বন্ধ করে কয়েক বছর ধরে হাসনবাদ বালুর মাঠের নামে অস্থায়ী পশুর হাটের ইজারা দিচ্ছে উপজেলা প্রশাসন।

আগানগর মাঠে গিয়ে দেখা যায়, সবুজ ঘাসে আচ্ছাদিত মাঠের মধ্যে অসংখ্য বাঁশ ও খুঁটি পুঁতে রাখা হয়েছে। তাঁবু স্থাপনের কাজ করছেন শ্রমিকরা। বৃষ্টির জন্য নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি।

জিনজিরা বাজার হাটে গিয়ে দেখা যায়, জিনজিরা বাসস্ট্যান্ড থেকে জনি টাওয়ার পর্যন্ত রাস্তার দুই ধারে বাঁশের খুঁটি পুঁতে রাখা হয়েছে। রাস্তায় গাড়ি চলাচলে ঘটছে বিঘ্ন। অন্য হাটগুলোর বিষয়ে খোঁজ নিয়ে একই চিত্র দেখা গেছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, কেরানীগঞ্জে ৭টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। সেই অনুযায়ী হাটগুলো ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়েছে।

ইজারার আগেই হাটের কার্যক্রম শুরুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তারা করতে পারে না। এ ব্যাপারে তাদের সতর্ক করা হবে।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ