রাজধানীর কেরানীগঞ্জের ওয়ান টাইম নামের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, কেরানীগঞ্জের ওয়ান টাইম নামের একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও দুইটি ইউনিট রওনা দিয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051