গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এপর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বুধবার (৩ নভেম্বর) রাত ১১টায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় কারখানায় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট এসে কাজে দেয়। আগুন বাড়তে থাকায় পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে মোট ১২টি ইউনিট কাজ করছে। এপর্যন্ত কারও নিখোঁজ ও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
কারখানার সিনিয়র ব্যবস্থাপক (অ্যাডমিন) রেজাউল করিম জানান, কারখানায় দুপুর ২টা থেকে রাত ১০টার শিফটের কাজ চলছিল। এসময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে দায়িত্বরত ছিলেন। আগুনের সূত্রপাত দেখে তারা নিরাপদে দ্রুত সরে আসেন। তিনি ধারণা করছেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি একই কারখানায় হাইড্রোজেন পার অক্সাইড প্লান্টে আগুনে চার জন নিহত হয়েছিল।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051