করোনায় আক্রান্ত হয়ে গত ৩ নভেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
তার শারীরিক অবস্থার কখনও উন্নতি আবার কখনও অবনতি ঘটছিল। শুরুতে এতটাই অবনতি ঘটে যে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরিত করতে হয় তাকে। তিনি খেতে পারছিলেন না, বমি করছিলেন। পরে তাকে প্লাজমা দেন চিকিৎসক।
প্লাজমা থেরাপির পর কেমন আছেন অপূর্ব তা জানতে উৎসুক তার ভক্ত-অনুরাগীরা।
এ বিষয়ে অপূর্বর চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি এখনও।
তবে শুরু থেকেই অপূর্বর চিকিৎসার খোঁজখবর রাখা নাট্য-নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানিয়েছেন, অপূর্বর বর্তমান অবস্থা ভালোর দিকে।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, অপূর্ব ভাই আগের চেয়ে ভালো আছেন। হাসপাতাল থেকে মাছ, মাংস, ফ্রুটস, জুসসহ যেসব খাবার সরবরাহ করা হচ্ছে, সবই খেতে পারছেন। বমিও করছেন না। দুর্বলতা কমেছে কিছুটা’।
একই কথা জানালেন পরিচালক নাজমুল রনি। তিনি বলেন, এখন বেশিরভাগ সময়ই ঘুমাচ্ছেন অপূর্ব। স্যালাইন চলছে তার নিয়মিত। শুরুর দিকে অবস্থা যা ছিল, তার চেয়ে অনেকটা সেরে উঠেছেন। কেবিনে এসে চিকিৎসকরা বারবার খোঁজখবর নিয়ে যাচ্ছেন।
গত বৃহস্পতিবার অপূর্বর বুকের সিটিস্ক্যানে ধরা পড়ে, করোনায় তার ফুসফুসের ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছে। রক্ত পরীক্ষার রিপোর্টগুলোও ভালো ছিল না।
জানা গেছে, সেসব পরীক্ষা আবার করিয়ে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার কথা জানাবেন।
প্রসঙ্গত অক্টোবরের শেষ দিকে কাঁপুনি দিয়ে জ্বর অনুভব করছিলেন অপূর্ব। এর পর করোনায় আরও কিছু উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষা করান। গত ২ নভেম্বর পজিটিভ ফল আসে। এর পর শারীরিক অবস্থার একটু অবনতি হলে পর দিন থেকে হাসপাতালে ভর্তি হন।
অক্টোবরে সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে অপূর্ব শেষ অংশ নেন। এর আগে একটি শুটিং স্পটে দুজন কৌশলী করোনায় আক্রান্ত হলে অপূর্বসহ ওই ইউনিটের সবাই কোয়ারেন্টিনে চলে যান। পরে দুবার করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন অপূর্ব।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051