
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজ দোকানের বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তার নাম মুহাম্মদ গিয়াস উদ্দিন রিপন।
বৃহস্পতিবার সকালে নিজ দোকানের ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তাকে উদ্ধার করে কেপটাউনের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ায় রিপনকে বাঁচানো যায়নি।
নিহত রিপন চট্টগ্রামের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি কেপটাউন বাংলাদেশ কমিউনিটির নেতা ছিলেন এবং ইসলামিক ফোরাম অব আফ্রিকার বিলুপ্ত কমিটির কেপটাউনের দায়িত্বশীল পদে ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ