অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে তলব করা কেন্দ্রীয় ঔষধাগারের ছয় কর্মকর্তার মধ্যে তিনজনকে রোববার জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকি তিনজনকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে।
রোববার যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন- কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক ও পিএন্ডসি ডা. মো. জাকির হোসেন, সাবেক মেডিকেল অফিসার (চিফ কো-অডিনেটর) ডা. জিয়াউল হক এবং (মজুদ ও বিতরণ) ও বর্তমানে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান।
আর আগামী সোমবার বাকি যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন- সাবেক ডেস্ক অফিসার-৮ ও অতিরিক্ত দায়িত্ব (স্টোর) ডা. সাব্বির আহম্মেদ, স্টোর অফিসার কবির আহম্মেদ এবং সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকির।
এর আগে গত ১২ জুলাই দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত এক তলবি নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।
তলবি নোটিশে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং কেন্দ্রীয় ঔষধাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ এর চিকিৎসার নিমিত্তে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে অন্যান্যদের যোগসাজশে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051