নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ঈদুল আজহা উপলক্ষে বন্ধুদের সাথে নিয়ে মোটরসাইকেলে করে ঘোরাফেরা করার সময় প্রাণ কোম্পানির পণ্য পরিবহনকারী একটি ট্রাকের ধাক্কায় আব্দুর রাহিম (১৯) নামে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
রোববার বিকেলে উপজেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের সাহিতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হন তার সাথে থাকা অপর দুই বন্ধুও।
নিহত আব্দুর রাহিম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মিষ্টি বানানোর কারিগর ছিলেন।
সোমবার কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম এসব তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
এ নিয়ে নিহতের ভাই শাকিল মিয়া বলেন, আমাদের সকলের অজান্তে ঈদের দিন দুপুরে আব্দুর রাহিম তার বন্ধুদের সাথে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। এরপর মোবাইল ফোনে সংবাদ পাওয়ার পর আমরা আব্দুর রাহিমের মৃত্যুর বিষয়টি জানতে পারি। এছাড়া আব্দুর রাহিমের সাথে থাকা গুরুতর আহত দুই বন্ধুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051