
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া পৌরসভাসহ ১৩ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের ১৩টি মন্দির ও ১ টি শ্মশান উন্নয়নে ৩লাখ টাকা করে ৩৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার রাতে কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে এই অনুদানের তালিকা প্রনয়ণ করেন নেত্রকোনা-৪ (আটপাড়া - কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড.রফিকুল ইসলাম হিলালী।
তিনি বলেন -কেন্দুয়া ও আটপাড়ার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জরাজীর্ণ ধর্মীয় প্রতিষ্ঠিানগুলোর পর্যায়ক্রমে সংস্কার ও সংরক্ষণ করা হবে।
এলাকার এমপি হিসেবে এটি আমার প্রথম পদক্ষেপ। পর্যায়ক্রমে সকল ধর্মীয় প্রতিষ্টানে আরো অনুদান প্রদান করা হবে। আমার নির্বাচনী এলাকাকে সকল ক্ষেত্রে সর্বোচ্চ ভালো রাখতে আমি ও আমার দল বিএনপি সর্বদা কাজ করে যাওয়ার জন্য বদ্ধপরিকর ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও কেন্দুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক দুলাল কান্তি চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনীল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকারসহ উপজেলা পূজা ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফন্টের নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের সনতনধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051