নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
কেন্দুয়া উপজেলার সাঁতারখালি খাল পাড় থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে জানান,কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা।
নিহত তারা মিয়া (৬৯) উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,শুক্রবার বিকালে বাড়ি থেকে মালামাল নিয়ে বিক্রির জন্য বাঁশাটি বাজারে যান তারা মিয়া। রাত ৮টা-৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।
স্বজনরা রাতভর খোঁজাখুজি করেন। সকালে খালপাড়ে একটি লাশ দেখে মানুষ পুলিশে খবর দেয়। তারা মিয়ার ভাই সোলেমান মিয়া লাশটি তার ভাই চিহ্নিত করে জানান,তার ভাইয়ের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে তা ধারণা করতে পারছে না পরিবার। লাশের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশা পাশি পিবিআইয়ের সদস্যরাও তদন্ত শুরু করেছেন।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051