নেত্রকোনার কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে । কেন্দুয়া উপজেলার চিলিমপুর গ্রামের বাসিন্দা মোঃ রোকনুজ্জামান খানের পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বসতবাড়ীতে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়েরের পর তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাসা ভাংচুরের অভিযোগ দায়ের করা হয় কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক মো: আব্দুল আলী,কমলপুর গ্রামের মোঃ রকি মিয়া, মোবারক,কাবিল মিয়াসহ তার সহযোগী আরো কয়েক জনের বিরুদ্ধে। তারা সকলেই স্থানীয় বিএনপির নেতাকর্মী।অপরদিকে রোকনুজ্জামান খান কেন্দুয়া উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক।
জানাযায়,মো: আব্দুল আলীর নেতৃত্বে তার ১৫/২০ জনের দলবল নিয়ে রামদা বলম লাটিসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হেলমেট পরা অবস্থায় গত শুক্রবার রাত ৮টার দিকে রোকনুজ্জামান খানের বসতবাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে দরজা জানালা ভাঙচুর করে এবং ঘর থেকে মোটা অংকের টাকাসহ ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
অভিযোগকারী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, এই ঘটনার কিছুক্ষণ আগে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে রুকন খানের বড় ভাই হারুন খানের উপর পানি ছিটিয়ে দেয়া নিয়ে আব্দুল আলীর সাথে কথা কাটাকাটি হয় এসময় হারুন খান কে ছুরি দিয়ে চোখে আঘাত করে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায় তারা।
স্থানীয়রা হারুনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হারুন খান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।
ঐ ঘটনার আধা ঘন্টা পর আব্দুল আলীর নেতৃত্বে তার ১৫/২০ জনের দলবল নিয়ে রামদা বলম লাটিসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হেলমেট পরা অবস্থায় রোকনুজ্জামান খানের বসতবাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে দরজা জানালা ভাঙচুর করে এবং বসতবাড়ীর লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘর থেকে মোটা অংকের টাকাসহ ১০ ভরি স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটায়।
মামলা দায়ের ও আসামী গ্রেপ্তারের বিষয়ে শুক্রবার রাতে কথা বললে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হলে আমরা তিন জনকে আটক করতে সক্ষম হয়েছি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051