৪৩তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন হরিণাকুণ্ডু পৌরসভা এলাকার শশাঙ্ক শেখর ঘোষ জিতু। তিনি পৌরসভার চিথলিয়াপাড়া এলাকার বিশিষ্ট ঠিকাদার ও পত্রিকা ব্যবসায়ি আনন্দ কুমার ঘোষের ছেলে। মঙ্গলবার পিএসসি থেকে ৪৩ তম বিসিএসের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এতে তিনি মেধা তালিকায় ১৭তম স্থান অধিকার করেছেন। জিতু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাষ্টার্স শেষ করেছেন। এর আগে তিনি ৪১তম বিসিএসে নন ক্যাডারে ভুমি সহকারী কর্মকর্তা হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি সততা ও দক্ষতার সাথে সরকারি দায়িত্ব পালনের জন্য সকলের প্রার্থনা কামনা করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051