দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় ১৭ জন ব্যক্তির কৃত্রিম পা লাগিয়ে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’। ইজি লাইফ ফর বাংলাদেশ ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
গত মঙ্গলবার রাজধানীর ইজি লাইফ ফর বাংলাদেশে এ ১৭ জনের কৃত্রিম পা সংযোজনের কার্মক্রম শুরু হয়।
এই সময় উপস্থিত ছিলেন ইজি লাইফ ফর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বিউটি বেগম এবং পরিচালক মো মনিরুল ইসলাম, সংগঠনটির প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক মীর তানভীর আহমেদ, পরিচালক আরাফাত হোসেন, স্বপ্ন নিয়ে ব্লাড ব্যাংকের সমন্বয়ক নোমান সিদ্দিক, সহকারী পরিচালক আমিনুল ইসলাম আরিফ, সহকারী পরিচালক ইফতেখার হৃদয়সহ আরও অনেকে।
কৃত্রিম পা লাগানোর বিষয়ে সংঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন,‘আমরা সকলের সহযোগিতায় এর আগে ৩৫ জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে যারা আমাদেরকে অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051