কুয়েতে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা আমির হোসেন ওরফে সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গেল ১৭ই আগস্ট সিআইডির একটি টিম নরসিংদীর মাধবদী থেকে তাকে গ্রেপ্তার করে।
সিআইডি জানায়, চারজন কুখ্যাত মানব পাচারকারী দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মানবপাচার করে আসছিল। জনপ্রতি ছয় লাখের বেশি টাকার বিনিময়ে চক্রটি প্রায় নয়শো মানুষকে কুয়েতে পাচার করে। তারপর জাল-জালিয়াতির মাধ্যমে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের ভিসা নেয়া হয়েছিল। চারজনের চক্রটির তিনজন বাংলাদেশি আর একজন কুয়েতের নাগরিক। তারা কুয়েতে বিভিন্ন সময় কারাভোগ করেছে।
এ বিষয়ে আরো তথ্য উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে সিআইডির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051